বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুই বিমানের সংঘর্ষে নিহত ৪

news-image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষে বিমান দুটি বিধ্বস্ত হয়ে চার আরোহী নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজ্যের সান ডিয়াগো শহরতলী থেকে ২৪ কিলোমিটার দক্ষিণপূর্বে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের মুখপাত্র নিক স্কুলার জানিয়েছেন, বিমান বিধ্বস্তের স্থানে অন্ততপক্ষে চার আরোহীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা আরো জানিয়েছেন, সান ডিয়াগো কাউন্টির ব্রাউন ফিল্ড বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে মধ্যাকাশে দুই ইঞ্জিনের এক সাব্রেলাইনার বিমানের সঙ্গে এক ইঞ্জিনের এক সেসনা বিমানের সংঘর্ষ হয়। 


বিমানবন্দরের পশ্চিম দিকে একটি মাঠে বিমান দুটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে সেখানে আগুন ধরে যায়। দুই একর এলাকার ঝোপঝাড় পুড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন স্কুলার। দুটি বিমানে মোট কতজন আরোহী ছিলেন তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আহত কাউকে পাওয়া যায়নি। তবে আগুনের তাপে দগ্ধ একজন দমকল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানদুটি বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষের (এফএএ) একজন মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা