রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে

news-image

জেলা প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি নিজ এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেছেন। অথচ সেখানে টেম্পু ছাড়া আর কিছুই চলে না।’

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নাম ফলক উন্মোচনকালে তিনি এ মন্তব্য করেন।

ফাওজুল কবির খান বলেন, ‘স্বৈরাচার আমলে সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব জায়গায় অপকর্ম করা হয়েছে। সারাদেশে অসংখ্য সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলোর কোনো ব্যবহার নেই। এ অপব্যয়, অপচয় ও অনাচার হয়েছে তা বন্ধ করা হবে।’

তিনি বলেন, ‘নেভাল সিরাজকে ভিন্নমতের জন্য আততায়ীরা খুন করে। আমরা এ ভিন্নমতকে প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ বহুধর্মের দেশ, বহুমতের দেশ। মতামতের ভিন্নতার জন্য যেনো কাউকে নির্যাতিত ও হত্যাকাণ্ডের শিকার না হতে হয়।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল