,

মায়ার মন্ত্রিত্ব নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ

news-image

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রীত্ব এবং এমপি পদ চ্যালেঞ্জ করে করা রিটের দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী রিটটি গ্রহণ করলেও কনিষ্ট বিচারপতি আশরাফুল কামাল এ রিটটি খারিজের আদেশ দেন।

৭ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিট আবেদনে মায়ার মন্ত্রী ও এমপি পদে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে মায়া কোন কর্তৃত্ব বলে সংসদ সদস্য ও মন্ত্রী পদে আছেন- তা জানতে রুল জারির আবেদন জানানো হয়।
৮ জুলাই রিট আবেদনটি হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য নিয়ে যান। পরে ওই বেঞ্চ আবেদনটি ফেরত দেন। এর আগে মায়া চৌধুরী কোন কর্তৃত্ব বলে মন্ত্রী পদে বহাল আছেন তা জানতে চেয়ে ৩০ জুন একটি লিগ্যাল নোটিশ দেন এ আইনজীবী। দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত মায়ার সাজা বাতিল করে ২০১০ সালে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সে রায় ১৪ জুন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বাতিল করে দেন। এরপর মায়ার সংসদ সদস্যপদ ও মন্ত্রিত্ব থাকা না থাকা নিয়ে প্রশ্ন ওঠে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ