বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ২১ ওভার মেডেন

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মেডেন ওভার যাবে এটাই স্বাভাবিক। তাই বলে একটানা একুশ ওভার মেডেন, ভাবা যায়! অনেকটা আশ্চার্যজনক হলেও এটাই সত্য। ক্রিকেট ইতিহাসে এই অনন্য রেকর্ড গড়ে ইতিহাসে নিজের নাম রঙিন করে রেখেছেন এক ভারতীয় এক বোলার।

১৯৬৪ সালে মাদ্রাজে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে টানা ২১.৫ ওভার কোনো রান না দিয়ে ক্রিকেট ইতিহাসে অনন্য স্থান দখল করে নিয়েছেন ভারতীয় স্পিনার বাপু নাকারানি। ইংলিশ ব্যাটসম্যান কেন বেরিংটন ও ব্রায়ান বোলাস এই নাকারানির বলে টানা ১৩১টি বলে কোনো রান নিতে পারেননি কেন, সেটা এক রহস্য। তবে নাকারানি মশাই একজন ‘কৃপণ’ বোলার হিসেবেই ক্রিকেট ইতিহাসে পরিচিতি পেয়েছেন। গোটা ক্যারিয়ারে তাঁর ওভারপ্রতি রান দেওয়ার গড় ছিল ১.৬৭। আশ্চর্য হলেও সত্য টানা ২১ ভার মেডেন দেওয়ার পরেও মাদ্রাজের ওই টেস্ট ম্যাচটিতে তিনি কোনো উইকেট পাননি! তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ৩২-২৭-৫-০। কী ভয়ংকর কৃপণ তাই না! 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা