,

সরাইলে সালিস সভা শেষে ফের সংঘর্ষে আহত- ৪০

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে সালিস সভা শেষে ফের দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। গত রোববার সন্ধ্যায় চেয়ারম্যান আবদুল জব্বারের সভাপতিত্বে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের গড়ের পাড় ও পশ্চিম পাড়ার বাসিন্ধাদের বিরোধপূর্ণ বিষয় নিস্পত্তির সভা শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ৩৮ রাউন্ড রাবার বুলেট ও  ১৫ টি টিয়ারসেল ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত ৮ আগষ্ট  বিকেলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দটুলা পশ্চিম পাড়া ও গড়ের পাড়ার মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষ হওয়ার ৫ মিনিট পূর্বে একটি ফাউলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাক বিতন্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক সময় উভয় দলের খেলোয়াড়রা মাঠে ধাক্কাধাক্কি ও ঘুষাঘুষিতে লিপ্ত হয়। পরে মাঠ থেকে দেড়/দুই কিলোমিটার দূরে তাদের বাড়িতে গিয়ে সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত রোববার সন্ধ্যায় বিষয়টি নিস্পত্তির জন্য উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে সালিস সভা বসে। চেয়ারম্যান আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিস সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি পুলিশ  অবস্থান করছিল। সালিসের রায় ঘোষনার পর উভয় পক্ষের লোকজন ফের লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি এক সময় ভয়াবহ রুপ নেয়। পরে জেলা থেকে দুই প্লাটুন রিজার্ভ পুলিশ ডেকে আনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশকে ১৫ টি টিয়ারসেল  ও ৩৮ রাউন্ড রাবার বুলেট ছুঁড়তে হয়েছে। ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। দেড় ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত: ৪০ জন লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ জনকে সরাইল হাসপাতালে চিকিৎসা ও সাদ্দাম (৩০), মিনা বেগম (৪৫) এবং আছমত মিয়া (৫৫) কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে চিকিৎসা দেয়া হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন,ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে