গাঁজা বৈধ হচ্ছে চিলিতে

news-image

চিলির সংসদের নিম্ন কক্ষে মারিজুয়ানা বা গাঁজা সেবনের বৈধতা নিয়ে আনা বিলটি পাস হয়েছে। দেশটিতে চিকিৎসা ক্ষেত্রে গাঁজার ব্যবহার এরইমধ্যে সরকার স্বীকৃত। বিবিসি বাংলা জানিয়েছে, বিলটিতে বলা হচ্ছে, আমোদ-প্রমোদের সময়, চিকিৎসা ক্ষেত্রে ও আধ্যাত্মিক সাধনায় গাঁজা সেবন করা বৈধ। তাছাড়া চিলির প্রতিটি বাড়িতে সর্বোচ্চ ছয়টি গাঁজার গাছ রোপণ করা যাবে।
প্রতিবেদনে বলা হয়, বিলটি এখন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর বিলটি সেখানে অনুমোদিত হওয়ার পর সংসদের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সিনেটে পাস হলেই চিলিতে মারিজুয়ানা বা গাঁজা সেবন ও উৎপাদন আইনত বৈধ হয়ে যাবে।
 
চিলিতে বর্তমানে গাঁজা সম্পর্কে যে আইন রয়েছে তাতে যে কেউ গাঁজা বিক্রি, উৎপাদন ও পরিবহন করলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। 
তবে আইন প্রণয়ণকারীদের অনেকে এ আইনের সমালোচনা করেছেন। তারা বলছেন, এ আইন গাঁজা সেবনকারীদের আরও উৎসাহিত করবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান