,

আইএসআইয়ের বিরুদ্ধে অভিযোগের পর পাকিস্তানি মন্ত্রীর পদত্যাগ

news-image

আইএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ করে বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারের পর পাকিস্তান সরকারের একজন মন্ত্রী পদত্যাগ করেছেন।

ওই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছিলেন যে, দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একজন সাবেক প্রধান পাকিস্তানের সরকার ও সামরিক শীর্ষ নেতাদের সরিয়ে দেয়ার পরিকল্পনা করেছিলেন।

বিবিসি উর্দুকে দেয়া ওই সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, মুশাহিদুল্লাহ খান অভিযোগ করেন, গত বছর ইসলামাবাদে বিরোধী নেতাকর্মীদের আন্দোলনে উস্কানি দিয়েছিলেন তৎকালীন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলাম।

তিনি বলেন, পাকিস্তানে গতবছর দেশটির সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ ও প্রতিবাদ করেছিল বিরোধীরা, সেটি ছিল ষড়যন্ত্রের অংশ।

পাকিস্তানের সামরিক শক্তি ও বেসামরিক সরকারের নেতৃত্বকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে করা এই বিক্ষোভে আইএসআই-এর সাবেক এই প্রধান উস্কানি দিয়েছিলেন বলে তিনি মন্তব্য করেন। তবে তার দাবিকে দায়িত্বহীন ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রাশিদ।

মুশাহিদুল্লাহ খান-এর এই ধরণের দাবীকে ‘একেবারেই ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানী সেনাবাহিনীর এক মুখপাত্র।

তবে, আইএসআই সম্পর্কে এ ধরণের অভিযোগ এটিই প্রথমবার নয়।

এই বছরেরই প্রথমদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ-ও একই অভিযোগ এনেছিলেন। তবে তাকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হয়নি।

-বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ