,

বেতন না পেয়ে তাঁবুতে ঘুমাচ্ছেন জাতিসংঘ কর্মকর্তা

news-image

বেতন না পেয়ে জেনেভার জাতিসংঘ কার্যালয়ের পাশে তাঁবু গেড়ে ঘুমাচ্ছেন জাতিসংঘের এক শিক্ষানবিস কর্মকর্তা। নিজের আবাসন খরচ না মেটাতে পেরে জেনেভা হ্রদের কাছে তাঁবু গাড়েন। পরে পদত্যাগপত্র পাঠিয়ে বেতন না পাওয়ার প্রতিবাদ করেছেন তিনি। খবর এএফপির। সুইজারল্যান্ডের ডেভিড হাইডি (২২) নামের এ শিক্ষানবিস কর্মী জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক এক সম্মেলনে যোগ দেন। কিন্তু জাতিসংঘের শিক্ষানবিস কর্মীদের কোনো বেতন দেয়া হয় না। হাইডি বলেন, জাতিসংঘের মানবাধিকার ঘোষণা অনুযায়ী প্রত্যেক মানুষ কাজ করলে বেতন পাওয়ার অধিকার রাখে। কিন্তু এখানকার শত শত শিক্ষানবিস কর্মীকে বেতন দেয়া হয় না। এ বৈষম্য মানা যায় না। সারা বিশ্বের শিক্ষানবিস কর্মীদের এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি। তিনি বলেন, গ্রাজুয়েট পাসের পর অনেকেই জাতিসংঘে শিক্ষানবিস কাজে যোগ দিতে আগ্রহী হন। কিন্তু তাদের বেতন দেয়া হয় না।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ