,

বাংলাদেশ ক্রিকেটারদের যার বেতন যত

news-image

গেলো বছরের নানা রকম ব্যর্থতার কারণে বাংলাদেশ ক্রিকেটারদের বেতন বাড়েনি। নতুন বছরে বেতন না বাড়লেও বিসিবির চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ছে।
২০১৪ সালে চুক্তিকৃত খেলোয়াড়ের সংখ্যা ছিল ১২। কিন্তু এবার তা বাড়িয়ে করা হচ্ছে ১৪ জন করা হয়েছে। চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার আবদুর রাজ্জাক, রবিউল ইসলাম ও সোহাগ গাজী। নতুন ঢুকছেন অভিজ্ঞ ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। তরুণদের মধ্যে থেকে স্পিনার তাইজুল ইসলাম, পেসার আল আমিন ও স্পিনার আরাফাত সানি।
যাদের মধ্যে তাইজুল,আল আমিন ও আরাফাত সানী বেতন পাবেন ‘ডি’ক্যাটাগরিতে। ‘ডি’ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন ৬০ হাজার টাকা। ইমরুল, রুবেল হোসেন, নাসির হোসেন ও শফিউল পাবেন ‘বি’ক্যাটাগরিতে বেতন ১ লাখ ২০ হাজার টাকা। তবে মুমিনুল হক আর এনামুল হক বিজয়ের উত্তরণ ঘটবে ‘সি’শ্রেণীতে। ‘সি’ ক্যাটাগরিতে বেতন ৯০ হাজার টাকা। রাজ্জাক বাদ পড়ায় ‘এ’শ্রেণীতে থাকবেন শুধু মাহমুদউল্লাহ যেখানে বেতন ১ লাখ ৭০ হাজার টাকা
বিসিবির প্রথম ‘এ+’ক্যাটাগরিতে থাকবেন আগের চার ক্রিকেটারই। তারা হলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ওয়ানডে সহ-অধিনায়ক সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও টেস্ট সহ-অধিনায়ক তামিম ইকবাল। তারা পাবেন ২ লাখ টাকা বেতন।
এছাড়া দলের দায়িত্ব ভাতা হিসেবে অধিনায়ক পান বাড়তি ২০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক পান ১০ হাজার টাকা করে।
নতুন বছরেও ক্রিকেটারদের চুক্তির শ্রেণী বিন্যাস একই থাকছে বলে মনে করা হচ্ছে। তবে এসব বিষয় নিয়ে আরও বিস্তর আলোচনা হবে। বোর্ডের সভায় বেশ কিছু এজেন্ডা রয়েছে। আর ক্রিকেটারদের বেতন বাড়বে কি বাড়বে না, সে বিষয়েও বোর্ড সভায় আলোচনা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বাংলাদেশ টুডে

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ