ফেলানী হত্যায় ভারতের সুপ্রিম কোর্টের রুল: মামলা নেওয়া হয়নি কেন?

news-image

চাঞ্চল্যকর ফেলানী হত্যা মামলা কেন নেওয়া হয়নি তা ভারতের সরকার ও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র কাছে জানতে চেয়ে রুল জারি করেছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। শুক্রবার সন্ধ্যায় ভারতীয় মানবাধিকার সংগঠন ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’র (মাসুম) সম্পাদক কৃতি রায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমাদের সংগঠন ও ফেলানীর বাবা সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেছেন। এক সপ্তাহ আগে মামলার কাগজপত্র জমা আদালতে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় সুপ্রিম কোর্ট মামলা না নেওয়ার কারণ জানতে চেয়েছেন বিএসএফ ও স্টেট গর্ভনমেন্ট অব ইন্ডিয়ার কাছে।
কৃতি রায় আরও বলেন, সুপ্রিম কোর্ট সরকারের কাছে জানতে চেয়েছেন, কেন এতোদিন মামলা নেওয়া হয়নি। অনেকদিন ধরেই বিচারের নামে অবিচার চলছিলো বলেও মন্তব্য করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান