বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে মিথ্যার উপর দাড়িয়ে লীগ-লীগ করে দেশে আজ অরাজকতা চলছে: কামাল হোসেন

news-image

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে আজ মিথ্যার উপর দাড়িয়ে লীগ-লীগ করে দেশে আজ অরাজকতা চলছে। কিন্তু এরা ষোল আনাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে, স্বাধীনতা এবং চেতনা বিরোধী। বঙ্গবন্ধু বেঁচে থাকলে তিনি কখনো এগুলো প্রশ্রয় দিতেন না।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, আজ চাঁদাবাজরা বঙ্গবন্ধুর উত্তরসুরি দাবি করছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর পরিবার, ১৬ কোটি মানুষই তার পরিবার। জাতির পিতা নিয়েও কোনো বিতর্ক নেই। প্রবীণ এই সংবিধান প্রনেতা বলেন, ১৫ই আগস্ট আমাদের অসাধারণ ক্ষতি হয়েছে। আমরা আমাদের নেতাকে হারিয়েছি। বঙ্গবন্ধুর সন্তানরা ছিলেন বিজয়ী যোদ্ধা। উনার স্বপ্ন কি ছিল? ওনার স্বপ্ন ছিল ১৬ কোটি মানুষকে মানুষের মত গড়ে তোলা।


তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধু বলতেন, এই দেশের মালিক জনগন। তিনি সবসময় জনগনের অধিকারের জন্য কাজ করেছিলেন। তিনি কখনও ভয় পাননি। কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে যা দিয়েছেন তা থেকে সরে আসতে পারিনা। তিনি দেশটাকে তখন ৭ কোটি জনগণকে দিয়ে গেছেন। তিনি জনগনের অধিকারের ক্ষেত্রে কখনো ছাড় দেননি। তিনি জনগনের ন্যায্য অধিকারের কথা বলতেন। তিনি বলেন, কিন্তু তারা বঙ্গবন্ধুর উত্তরসূরি দাবি করে বন্ধুক নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি দুই নাম্বারি এবং অসতভাবে না চলি তাহলে ভয় পাওয়ার দরকার নেই। বাঙ্গালির মুখ পুলিশ দিয়ে গুলি করে ভয় দেখিয়ে বন্ধ করা যাবে না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। তিনি আমাদেরকে সাহসী হতে শিখিয়েছেন।


এসময় ড. কামাল হোসেন সবাইকে সংঘবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শচূতদেরকে মোকাবেলা করার আহ্বান জানান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ফরোয়ার্ড পার্টির আহ্বায়ক এডভোকেট মোস্তফা, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মফিজ ইসলাম খান, এডভোকেট সুব্রত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট চন্দ্রুল আলম, এডভোকেট শফি উল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা