,

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

news-image

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে নেপাল-আফগানিস্তান। শুক্রবার (১৪ আগস্ট) সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে গ্রুপ পর্বের শেষ খেলাটি আধঘণ্টা দেরিতে শুরু হয়।

ম্যাচের প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি উভয় দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার ৪৯মিনিটের মাথায় ডান পায়ের জোরালো শটে দুর্দান্ত এক গোল করে নেপালকে এগিয়ে দেন নয় নম্বর জার্সিধারী ফরোয়ার্ড কিশিতিজ রাজ।

পরে খেলার শেষ পর্যন্ত উভয় দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলে নেপালে কাছে পরাজিত হয় আফগানিস্তান। এর মধ্য দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে নেপাল।

ফলে ১৬ আগস্ট বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগান কিশোররা। এছাড়া একই দিন সন্ধ্যায় ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে নেপাল।

সেমিফাইনালের দু’টি খেলাই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও ধারাবিবরণী সম্প্রচার করবে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ