,

কবিতা….

news-image

কতটা কোমল ভাবো তিন-পলা কাঁচ?
চোখেমুখে রঙিন বিকিরণ,
শিকার করেছি আমি!
কয়েকটি দামী সর্বনাম –
সংশয়ে পড়ে গেছে!
বড় সংবেদী এই
কলহপ্রিয় বোতাম।
পুনরায় দাখিল হতে পারো,
অনুরাগমঞ্চে রচে
জ্বলজ্বলে বিপ্লব! রেশমি
সুতো কেটে সহস্রবার, ভুলগুলি
স্বীকার করেছি আমি!

পাড়ায় বেরাতে বেরুলো ঘুম।
পাঁপড়ির পরতে পরতে সুরমার
লেপ্টানো কালোমেঘ, মেঘের আড়ত!
আমি সেই আড়তদার,
হাটফেরত জুয়াড়ির গালি; মদ্যপ রাতের
গায়ে ছুঁড়ে দেয়া ওয়াইন বট্‌ল!

বাদামের খোসা থেকে নামছে
অশ্বারোহী সৈন্য, নাইট, বীরযোদ্ধা…
বাদামের খোসা থেকে নামছে দেবদূত …
বাদামের খোসা ভেঙে হু হু করে গড়িয়ে যাচ্ছে
শৈশবের রাত, বাল্যকাল!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ