বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারহীনতার কারণেই অপরাধ ও শিশুহত্যা বাড়ছে- এরশাদ

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 


প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, প্রায় প্রতি দিনই মানুষ খুন হচ্ছেÑ এর কোন সঠিক বিচার নেই। বর্তমানে দেশে একের পর এক বীভৎস কায়দায় শিশুহত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। দেশে মোটা দাগে শিশু নির্যাতনের কারণ হচ্ছে- সামাজিক অস্থিরতা। কোন কিছুতেই কারও ধৈর্য্য থাকছে না। এর কারণ হিসেবে প্রথমে দায়ী হচ্ছেÑ বিচারহীনতা। বিচারহীনতার কারণেই দেশে অপরাধ ও শিশুহত্যার প্রবনতা বাড়ছে। এই অবস্থায় দেশ চলতে পারে না। তাই দেশের মানুষ দুই দলের হাত থেকে মুক্তি চায়। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেনÑ পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাশেম, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, মোঃ নোমান এমপি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা