পাকিস্তানে সামরিক আদালতে ৭ জঙ্গির মৃত্যুদণ্ড

news-image

পাকিস্তানে সাত জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। এছাড়া একই আদালতে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার আদালতের প্রধান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ এই আদেশ দেন। খবর ডন’র। দেশটির পেশোয়ারে গত বছরের ১৬ ডিসেম্বর সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা চালানো এবং করাচিতে সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় এদের মৃত্যুদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সমপ্রতি সুপ্রিম কোর্ট সামরিক আদালতকে বৈধ ঘোষণা করে রায় দেয়ার পর এই রায় দেয়া হলো। তবে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা আপিল করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান