বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশিদের কাছে নালিশ জানাতে যাচ্ছেন খালেদা জিয়া: সেতুমন্ত্রী

news-image

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের কাছে আবারো নালিশ জানাতে চিকিত্সার নামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন। উনি ব্যর্থ হয়ে আরেকটি ষড়যন্ত্রের প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের ভেঙ্গেপড়া মনোবল চাঙ্গা করতেই মধ্যরাতে মিটিং করেছেন।
 
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্র থেমে নেই। আবার তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, যারা পেট্রোলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা দেশের জনগণের ওপর আরেকটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সেজন্যই তাদের এ নীরবতা। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার উত্স এদেশের জনগণ। বিদেশিদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে নালিশ করে কোন লাভ হবে না। কারণ তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের আস্থার কথা প্রকাশ করেছেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা