বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র তিন বছর বয়সেই মেয়রের পদে জেমস

news-image

দেখতে খুদে। বয়সও মাত্র তিন বছর। তবে ছোট বলে অবজ্ঞা করবেন না যেন! কারণ তিনি আর পাঁচজনের মতো সাধারণ নন। তাঁর কথাতেই খোদ একটি শহরে চলে! তিনি এই বয়সেই মেয়রের পদে বসেছেন যে। সম্প্রতি শিকাগোর একটি ছোট্ট শহর ডরসেটের মেয়র নির্বাচিত হয়েছেন জেমস টাফ নামে বছর তিনের এই খুঁদে।

কিন্তু শহরের ভার এই শিশুর উপরে তুলে দেওয়া হল কেন?
২২টি পরিবারের বসতি রয়েছে এই ছোট্ট শহরে। প্রতিবছরই বাসিন্দাদের মধ্যে থেকেই লটারির মাধ্যমে মেয়র নির্বাচন করা হয়। গত বছরে মেয়র হয়েছিলেন নবনির্বাচিত মেয়রের দাদা রবার্ট। চলতি বছরে জেমসের ভাগ্যের শিকে ছিঁড়েছে। দাদার হাত ধরে বাসিন্দাদের সঙ্গে পরিচয় করেন জেমস। আর মেয়র হয়েই তাঁর প্রথম ইচ্ছা হাসপাতালে অসুস্থ শিশুদের উপহার দেওয়া। ‘‘মেয়র হয়ে আমি খুব খুশি’’, বলেন জেমস। ছেলেদের জন্য গর্বিত তাঁদের পরিবারও। তবে শুধু মেয়রের পদে বসেই ক্ষান্ত থাকেননি দুই খুদে ভাই। বড়ভাই রবার্ট জনহিতকর কাজ করেছেন। ছোট ভাই জেমসের ইচ্ছা লিউকেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ানো।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা