বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত

news-image

চীনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। আরও তিনশ জন আহত হয়েছে বলে জানা গেছে।
বন্দরনগরী তিয়ানজিনে বিস্ফোরক দ্রব্যের একটি গুদামে এই ঘটনা ঘটেছে।
চীনের কর্মকর্তারা বলছেন সেখানকার সময় রাত সাড়ে এগারোটার দিকে পর পর দুটি বিস্ফোরণ ঘটেছে। যার শকওয়েভ বা ধাক্কা পৌঁছে গিয়েছিল কয়েক কিলোমিটার দুর পর্যন্ত।
প্রথম বিস্ফোরণটির শক্তি ছিল তিন টন টিএনটির সমপরিমাণ। কিন্তু তার পরেরটির শক্তি ছিল ২১ টন টিএনটির মতো। চারপাশের বহু ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনেকগুলোতে ফাটল দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলী রাতের আকাশকে একেবারে আলোকিত করে তোলে। বহু দুর থেকে যা দেখা গেছে। অনেকে ভেবেছেন ভূমিকম্প হচ্ছে। বহু মানুষজন আতংকে বাইরে ছুটছিলেন। ওদিকে দিনের আলো ফোটার পর বোঝা যাচ্ছে চারপাশে বেশ কিছু ভবন গুড়িয়ে গেছে। দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে বহু কন্টেইনার। সকালেও আগুন জলতে দেখা গেছে।
আশপাশে বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাসি অভিযান চালিয়ে যাচ্ছেন। শহরের হাসপাতালগুলো আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে বলে জানাচ্ছে বিবিসি।
এই বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে