বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কাছে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়েছে বাংলাদেশ

news-image

যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকেটের সঙ্গে সাক্ষাত্কালে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ আহ্বান জানান। রাষ্ট্রদূত এ আহ্বানে সাড়া দিয়ে এ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশকে আরও তথ্য দিতে বলেছেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে যুক্তরাষ্ট্রে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে ফেরত পাঠানোর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রে রয়েছেন এমন খুনিদের বিষয়ে আরো নতুন কোনো তথ্য থাকলে বাংলাদেশ দিতে পারে। এ ক্ষেত্রে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।’ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়—বঙ্গবন্ধুর বেশ কয়েকজন খুনির অবস্থান শনাক্ত করা হয়েছে। এসব খুনি যুক্তরাষ্ট্র, লিবিয়া ও কানাডায় অবস্থান করছে। পলাতক থাকা খুনিদের ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ায় সহায়তা পেতে যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি ল ফার্মের সঙ্গেও এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে সরকার। 
এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সহায়তাও চাওয়া হয়েছে। একটি দায়িত্বশীল সূত্র জানায়—বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে রয়েছেন। তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে