শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান

news-image

 লাইসেন্সবিহীন চালক ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে শহরতলীর পুরাতন আলফারমোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ।

এ সময় তিনি বলেন, ‘ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩টি মামলায় ১০ হাজার সাতশ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে চালকদের লাইসেন্স জব্দ করে যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

এ সময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কুষ্টিয়া অঞ্চলের পরিদর্শক হুমায়ুন কবীর, কুষ্টিয়া জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইমরান আলী, ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসান, শুভেন্দুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।