লক্ষ লক্ষ টাকার নোট সমুদ্রে, কুড়োতে হুড়োহুড়ি
ভারতের মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে সমুদ্রে মিলল কয়েক লক্ষ টাকার নোট। স্থানীয় লোকজন জানিয়েছেন, এক বিদেশী ওই নোটগুলি সমুদ্রে ছুঁডে দিয়েছিলেন। লোকজন সমুদ্র থেকে ওই নোটগুলি কুড়োন। সমুদ্রের জলে নোট ছড়িয়ে থাকার খবর পেয়ে সেখানে প্রচুর ভিড় জমে যায়।
পানিতে নোট ভাসতে দেখে অনেকেই জীবনের ঝুঁকি নিয়েও সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। কয়েকজন নোট পেলেও জোয়ারের কারণে অনেকেরই তা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় । সমুদ্রে নোট ভাসার খবরে চাঞ্চল্য দেখা দিলেও প্রকৃত ঘটনা কী, তা তদন্তের পরই জানা যাবে।-এবিপি নিউজ।











