বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে বোমা হামলায় নিহত ৬০॥ আহত ২০০

news-image

ইরাকে আত্মঘাতী ট্রাকবোমা বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শতাধিক। বৃহস্পতিবার সকালে রাজধানী বাগদাদের উত্তর পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত সদর শহরের এক জনাকীর্ণ কাঁচাবাজারে ওই হামলার ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খরব জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে গতবছর থেকে দেশটিতে শিয়া ধর্মাবলম্বীদের বিরুদ্ধে এ ধরণের  হামলা চালিয়ে আসছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)

পুলিশ কর্মকর্তা মুহসিন আল সাইদি জানিয়েছেন, সদর সিটির জামিল বাজারে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ছয়টার দিকে বিস্ফোরক বোঝাই হিমায়িত ট্রাকটি বিস্ফোরিত হয়। এতে বহু মানুষ নিহত হয়েছেন। অনেক লাশ ছিন্নভিন্ন অংশ ছিটকে আশপাশের ভবনের ছাদে গিয়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি ।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, রক্ত আর লাশগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে বাজারের ফল আর সব্জিগুলো। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশ। বাগদাদে এটিই হচ্ছে সবচেয়ে বড় পাইকারি সব্জিবাজার।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা