দুদকের মামলায় আমার দেশ সম্পাদকের ৩ বছরের কারাদণ্ড

news-image

সম্পদের বিবরণ দাখিল না করায় দুদকের দায়ের করা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মার্চ সম্পদের বিবরণ দাখিলের জন্য মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক। নোটিশের জবাব না পাওয়ায় একই বছরের ১৩ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর আহমেদ বাদি হয়ে মামলাটি করেন। এ মামলায় একই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩ চলতি বছরের ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
 

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি