বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নেসলের বিরুদ্ধে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলা

news-image

'অনৈতিকভাবে ব্যাবসা' করার অভিযোগে নেসলের বিরুদ্ধে মামলা করেছে ভারত সরকার। মামলায় কোম্পানিটিকে ১০ কোটি ডলার জরিমানা করার আবেদন জানিয়েছে সরকার। বুধবার এক সরকারি কর্মকর্তা মামলার সত্যতা বিবিসিকে নিশ্চিত করেছেন। 
মামলায় ম্যাগি নুডলসের বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করে ভোক্তাদের প্রতারণা এবং ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি আদালতে নথিভুক্ত না হলেও আধা বিচারিক ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান ন্যাশনাল কনজিউমার রিড্রেসাল কমিশন (এনসিডিআরসি) বিষয়টি তদন্ত করবে।
 
নতুন দিল্লিতে নেসলের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কোম্পানি এনসিডিআরসি’র আনুষ্ঠানিক নোটিস পাওয়ার পর এ বিষয়ে তাদের অবস্থান জানাবেন। এর আগে দেশটির খাদ্য নিরাপত্তা আইন না মানায় নেসলের বিরুদ্ধে অভিযোগ আনে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এরপর দেশটিতে ম্যাগির বিক্রি বন্ধ করে দেয়া হয়। 
সেসময় নেসলে তাদের পণ্য নিরাপদ বলে বোম্বে হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করেছিল। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ৪শ’ টন ম্যাগি নুডলস ধ্বংস করেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা