বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশরাফুলের বিয়ের প্রস্তুতি সম্পন্ন!

news-image

গত জুলাই মাসেই জানা গিয়েছিল বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তবে, তখনও বিয়ের চুড়ান্ত দিনক্ষণ জানা যায়নি। এবার সেটাও জানা হয়ে গেলো। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট ডাইভার্সিটি কাপে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। সেখান থেকে টরেন্টোতে গিয়েছিলেন বাংলা টাউন ড্যানফোর্থে প্রবাসী বাংলাদেশিদের অতিথি হয়ে। সেখানেই প্রবাসী সাংবাদিকদের সাথে এক আলাপচারীতায় ঢাকার কিছু পত্রিকার বিরুদ্ধে তার বিয়ের দিন-তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর আক্ষেপ ঝেড়েছিলেন।

এরপর নিজেই প্রবাসী সাংবাদিকদের কাছে বিয়ের সঠিক তারিখ জানান আশরাফুল। এ বছরের ১১ ডিসেম্বর বিয়ে করছেন তিনি। বৌভাত হবে ১২ ডিসেম্বর। কনে তাসলিমা আনিসা অর্চি ঢাকায় বিবিএ পড়ছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
এসময় বিভ্রান্তির কথা তুলে আশরাফুল বলেন, ‘ঢাকার বিভিন্ন কাগজে যে খবর এসেছে তাতে তথ্যগত ভুল আছে। আমেরিকায় বসে বিয়ের কথাবার্তা চূড়ান্ত করেছি। বাগদান হয়নি এখনো। নিউজার্সির খেলা শেষ করে ঢাকা ফিরব আগস্টের শেষে।’
জানিয়ে রাখা ভাল, ২০১৩ সালে বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। পরে শাস্তির মেয়াদ কমিয়ে তিন বছরে আনা হয়, যা শেষ হবে ২০১৬ সালের ১৬ আগস্ট।
সূত্র : প্রিয়.কম 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা