,

মিশরে ২৫৩ জনের আজীবন কারাদণ্ড

news-image

একই সঙ্গে ২৫৩ জনকে আজীবন কারাদণ্ড দিয়েছে মিশরের একটি সামরিক আদালত। এছাড়া আরও ২০৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রীয় সংবাদ জানায়, সংস্থা ২০১৩ সালে বিভিন্ন ভবন ধ্বংসের জন্য আদালতে তাদের অনুপস্থিতিতেই এই সাজা দেয়া হয়। যে দুটি মামলায় এতোগুলো মানুষকে শাস্তি দেয়া হয়েছে তাতে নির্দিষ্ট করে কারোই নাম বলা হয়নি। তবে সাজাপ্রাপ্তরা সবাই বর্তমানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের সদস্য। সাম্প্রতিক সময়ে এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ ও রায় নিয়ে বিচার ব্যবস্থা ও মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মিশর। মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর ২০১১সালে জেল ভাঙার মামলায় মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া তার শতশত সমর্থককেও মৃত্যুদণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার আলেকজান্দ্রিয়া সামরিক আদালতে পুলিশ স্টেশন এবং বেহেইরার একটি সরকারি ভবন, নীল নদের বদ্বীপে উত্তর পশ্চিম কায়রোর একটি প্রশাসনিক ভবনে হামলার জন্য আসামিদের অভিযুক্ত করা হয়। রায়ে বেশ কয়েকজনকে ৫-১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়। আর ৫০ জন নির্দোষ প্রমাণিত হন। গত বছরের অক্টোবরে সামরিক আদালতকে বেসামরিক লোকের বিচার করার অনুমতি দেয় এবং ছোট-বড় আক্রমণ থেকে সরকারি বিভিন্ন স্থাপনা রক্ষার জন্য রাস্তা বন্ধ করে করা সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করে। সরকার বলছে, বিচার বিভাগ স্বাধীন এবং এতে তারা কোনো হস্তক্ষেপ করে না।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ