বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামি গ্রেফতার

news-image

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার রাতে নেত্রকোনার পূর্বধলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সোনাইকান্দা গ্রামের আহমদ আলি (৬০) ও বারহা দক্ষিণপাড়া গ্রামের রহমান (৬০)। পূর্বধলা থানার এসআই নুরুল আমিন জানিয়েছেন, রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। 
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সমর্থক উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম গ্রামের হাজি সিরাজ আলী ওরফে চান্দু হাজীকে হত্যা করা হয়। এই অভিযোগ এনে ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ আটজনকে আসামি করে মামলা করেন শাহেদ আলী (৫৪)। এই মামলার প্রধান আসামি আহমদ আলী ও পাঁচ নম্বর আসামি রহমান। পরে এই মামলাটি ট্রাইব্যুনালে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা