বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালকদের ডাকা ধর্মঘটে ঢাকা-সিলেট রুটে বাস বন্ধ

news-image

এক চালককে হত্যার প্রতিবাদে চালকদের ডাকা ধর্মঘটের কারণে ঢাকা-সিলেট রুটের সব বাস বন্ধ রয়েছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সোমবার রাত ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদের জনপদ মোড়ে কয়েকজন যাত্রীর কিল-ঘুষিতে চালক বাবুল চন্দ্র দে শিবু (৪০) নিহত হন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সিলেটের শ্রমিক নেতা সেলিম আহমেদ বুধবার ধর্মঘটের ডাক দেন। চালককে হত্যার ঘটনায় রাজন মিয়া (৩২), রেজাউল করিম (৩৩), সোহেল আহমেদ (৩০) ও কামরুল ইসলাম শাকিল (২৬) নামে চার যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরদিন মঙ্গলবার ওই চার জনকে আসামি করে নিহতের স্ত্রী রীমা দে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা