শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়ে খুশি রাষ্ট্রপক্ষ, আপিল করবে আসামিপক্ষ

news-image

মানবতাবিরোধী অপরাধ মামলায় বাগেরহাটের রাজাকার কমান্ডার শেখ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড ও খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়ায় সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষ জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। 
মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে। রায়ের পর রাষ্ট্রপক্ষ ও আসামিকপক্ষ তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানায়। 
মামলার প্রসিকিউটর সাইয়েদুল হক সুমন সাংবাদিকদের বলেছেন, ১৯৭১ সালে সিরাজ মাস্টার প্রতিদিন একজন করে মানুষ হত্যা করতেন। তার বিরুদ্ধে যে রায় হয়েছে তা যথাযথ। অন্যদিকে সিরাজ মাস্টারের আইনজীবী আবুল হাসান বলেন, এ রায়ে আমরা সংক্ষুব্ধ। অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষ কোনো দলিল দেখাতে পারেনি। এ্রই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এদিকে আকরাম হোসেনের আইনজীবী সারোয়ার হোসেন বলেন, আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হবে।