বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লগার হত্যাকাণ্ড সরকারের রাজনৈতিক চাল: খন্দকার মাহবুব

news-image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ব্লগার হত্যাকাণ্ড সরকারের একটি রাজনৈতিক চাল। শনিবার জাতীয় প্রেস ক্লাবে যুব জাগপা আয়োজিত 'স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যুব সমাজের করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, 'আওয়ামী সরকার বিশ্বের কাছে বাংলাদেশকে একটি মৌলবাদী দেশ হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে। তাই বিভিন্ন সময় ব্লগারদের হত্যা করা হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার ব্লগার নিলাদ্রি নিলয়কে হত্যা করা হয়েছে। তবে আওয়ামী লীগ ধরা পড়ে গেছে। তাদের মুখোশ সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গেছে।' বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদ বড় সমস্যা নয়-উল্লেখ করে তিনি বলেন, 'রাজনৈতিক সমস্যাই সবচেয়ে বড় সমস্যা। আর এই সমস্যার সমাধান করতে হবে রাজনৈতিক ভাবেই।' 
যুব জাগপার সভাপতি ফায়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন বাবলু, অ্যাড. মজিবুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা