বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওরা এত বেয়াদব যে, কল্পনার বাইরে-নাজমুল হাসান পাপন

news-image

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তার সময়কালে বাংলাদেশ পেয়েছে অনেক বড় বড় সাফল্য। কিন্তু শুরুর দিকের পরিস্থিতি ছিল ভিন্ন। একের পর এক ব্যর্থতা আর শৃংখলাজনিত সমস্যা। যে কারণে শাস্তি পেতে হয়েছিলো এমনকি বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসানকেও।

পুরনো সেসব দিন মনে করে পাপন বলেন, 'কিছু খেলোয়াড় দেখলাম কাউকে পাত্তাই দেয় না। ওরা মনে করে, বাংলাদেশ ক্রিকেটের ওরাই সব। ওরা এত বেয়াদব যে,কল্পনার বাইরে। ওদের হাবভাব অবিশ্বাস্য। ওরা ঠিকমতো প্র্যাকটিস করে না, নানা ছলছুতো দেখিয়ে ঘরোয়া ক্রিকেট খেলে না। দলের কেউ একজন উইকেট পাওয়ার পর সবাই উল্লাস করছে, তো একজন দেখি উল্টো দিকে হাঁটা দেয়। এসব তো টিম গেমে থাকলে চলে না।’

সাকিবকে শাস্তি দেওয়া প্রসঙ্গে পাপন বলেন, ‘আমি সাকিবকে টার্গেট করি একটা কারণে। ও দেশের সেরা খেলোয়াড়। ওকে সবাই অনুসরণ করে। সাকিবকে ঠিক করা গেলে পুরো দলকেই ঠিক করা যাবে বলে ভেবেছি। কিন্তু ওই তিন ম্যাচের নিষেধাজ্ঞা ওকে পরিবর্তন করতে পারেনি। পরে যখন আরো দু-একটা ঘটনা ঘটে গেল, ভাবলাম যে, আর উপায় নেই। এবার আমার আসল রূপ দেখাতেই হবে।’

পাপন আরো বলেন, ‘ওর মতো বিশ্বসেরা খেলোয়াড়কে কে বাদ দিতে চায়! কিন্তু সেটি আমি করতে বাধ্য হয়েছি। সাকিবের ভালোর জন্য, সামগ্রিক অর্থে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য। ও এবং আরো কয়েকজন ক্রিকেটারের এমন ভাব হয়ে গিয়েছিল যে, কোনো কিছু কেয়ার করে না। নিজেরটা নিয়ে থাকে। আমি সাকিবকে ডেকে বললাম, ‘তুমি কত ভালো খেলোয়াড়,তাতে আমার কিছু যায়-আসে না। বাংলাদেশকে জেতাতে পারো কি না, সেটি আমি দেখতে চাই। নইলে নিজে নিজে খেলে এক নম্বর অলরাউন্ডার হয়ে তোমার নাম বাড়াবে আর বাংলাদেশ দল হারতেই থাকবে, এটি আমি মেনে নেব না। 'ওই সময় সবচেয়ে ভয়ংকর হয়ে উঠেছিল, সাকিবের দেখাদেখি আরো অনেকের আচরণও তেমন হয়ে যাচ্ছিল। আমি তাই একটি কড়া বার্তা দিতে চেয়েছি। সেটি কাজও করেছে।’

সূত্রঃ কালের কন্ঠ
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে