শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশামনির বেপরোয়া জীবন, খতিয়ে দেখছে গোয়েন্দারা (ভিডিও)

news-image

ভিডিওটিতে আশা মনিকে বেশ প্রাণোচ্ছল লেগেছে। অট্টহাসি হাসছেন, মদ পান করছেন, আর পুরুষদের গায়ের ওপর ঢলে পড়ছেন। উচ্ছল আড্ডায় তিনজন পুরুষ আর তিন নারীকে দেখা গেছে। ভিডিওটি এখন ইউটিউব হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। শত শত শেয়ার হচ্ছে ভিডিওটি। মদ পানের দৃশ্যে ধরা পড়েছেন সাজু এবং আশা মনি। তারা দু’জনই শাহবাগ মঞ্চের নেতা-নেত্রী বলে জানা গেছে। কে বা কারা ভিডিওটি ধারণ করেছে এবং কারা তা ইউটিউবে লোড করে দিয়েছেন, তা জানা যায়নি। তবে যারা এ কাজ করেছেন তারাও যে এই আশা মনিদের খুব কাছেরই কেউ তাতে সন্দেহ নেই। এই আশা মনিই হলেন দুর্বৃত্তদের হাতে নিহত নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়ের কথিত স্ত্রী।
এর আগে এই আশা মনিকে দেখা গেছে সাজু নামের অপর একজনের সাথে বেশ অন্তরঙ্গ। ভিডিওতে ধারণকৃত মদের আসরেও সাজুর সাথে অন্তরঙ্গ পরিবেশে আশা মনিকে দেখা যায়।
পুলিশ ও গোয়েন্দারা আশা মনির এই বেপরোয়া জীবনের খোঁজখবর নিচ্ছেন। তার এই বেপরোয়া জীবনের কারণেই কি নীলাদ্রীকে প্রাণ দিতে হয়েছে, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। নীলাদ্রী কিভাবে এই আশা মনির সাথে জড়ালেন, তা নিয়েও নানা প্রশ্ন। তার পরিবারের সদস্যরা স্পষ্টই বলে দিয়েছেন, আশা মনির সাথে নীলাদ্রীর বিয়ের খবর তাদের জানা নেই। তারা একত্রে থাকতেন এমন কোনো তথ্যও তাদের কাছে নেই।
নিহত নীলাদ্রী, সাজু, আশা মনি সবাই শাহবাগ মঞ্চের নেতা-নেত্রী। আশা মনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যুব সংগঠন যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দফতর সম্পাদক।
শাহবাগের আন্দোলনের সময় তাকে বেশ অগ্রভাগেই দেখা গেছে। তবে নীলাদ্রীকে অতটা অগ্রভাগে দেখা যায়নি। আর নীলাদ্রী রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন না। তবে ওই দলের একটি সূত্র বলেছেন, আশা মনির সাথে তার সম্পর্ক হওয়ার পরে দু-এক দিন তাকে দলীয় কার্যালয়ে দেখা গেছে। শাহবাগ আন্দোলনে আশা মনির সাথে আরো যাকে অগ্রভাবে ও অন্তরঙ্গভাবে দেখা গেছে, তিনি হলেন সাজু। যিনি বাসদের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। যার নগ্ন রুচিবিগর্হিত বেশ কিছু ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Asha_11-400x359এক ভিডিওতে এই সাজু এবং আশা মনিকে দেখা গেছে মদের আড্ডায়। সেই আড্ডায় মোট ছয়জনকে দেখা গেছে। এর মধ্যে সাজু এবং আশা মনিকে চেনা গেছে। বাকি চারজনকে চেনা যায়নি। তবে এর মধ্যে এক নারী ছিলেন যাকে দেখা গেছে আশা মনিকে শাসন করতে। আশা মনি যখন মদের গ্লাস চাচ্ছিলেন তখন বেশ শাসিয়েছেন ওই নারী। আরেক নারীকে দেখা গেছে একটু দূরে বসে হাসছেন। সাজু ছাড়াও অপর এক পুরুষের সাথে আশা মনির হাসাহাসি এবং বেশ গলাগলি করতে দেখা গেছে। অপর একটি নাম শোনা গেছে সুশীলা। তবে তিনি কে তা বোঝা যায়নি।
একপর্যায়ে আশা মনির নাম নিয়েও বেশ হাসি ঠাট্টা হয়। শাসনের সুরে যে নারী কথা বলছিলেন তিনি আশা মনিকে বাহা মনি বলে ডাকেন। এতে মৃদু ক্ষেপে গিয়ে আশা মনি তার নামের অর্থ বলতে শুরু করেন। সাদা শার্ট পরিহিত এক মাঝ বয়সী ব্যক্তি আশা মনিকে নিরাস মনি বলে ডাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি খাটে শুয়ে পড়েন। এ সময় শাসনকারী ওই নারীর কণ্ঠে শোনা যায় ‘দিস ইজ নট ফেয়ার’। এর খানিক পরেই এক পুরুষের কণ্ঠে শোনা যায় ‘আশা মনি ইউ ফিনিস দিস গ্লাস’। এক গ্লাস মদ নিয়ে খানিক কাড়াকাড়িও হয়।
একপর্যায়ে সাজু ওই গ্লাসটি নিয়ে খানিক খেয়ে আশা মনিকে দিলে আশা মনি তা নিমিষেই শেষ করে ফেলেন। এই সময়ে সাজুর হাতে দেখা যায় জ্বলন্ত সিগারেট। আর আশা মনি তার বুকের ওপর চিৎ হয়ে শুয়ে পড়ছেন। এ সময় আশা মনি কিছু বলছিলেন। তখন শাসনকারী ওই নারীকে তার কানে কানে কি যেন বলতে দেখা যায়। এর মাঝে মাঝ বয়সী ওই লোকটি খানিক সময় তার হাত ধরে রাখেন। তখন আশা মনি বলতে থাকেন বাজেবাজে কথা বলবেন না, আমি একদম পছন্দ করি না। একপর্যায়ে ওই ব্যক্তি খাট ছেড়ে উঠে যান।
Asha21-400x300পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, আশা মনির এই বিষয়গুলো এখন নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে। নীলাদ্রীর সাথে অন্তরঙ্গ হওয়ার পরে এসব বাধা হয়ে দাঁড়ায়নি তো? যে কারণে নীলাদ্রীকে জীবন দিতে হয়েছে। যে বিষয়টিকে আড়াল করার জন্য নিলয়ের ব্লগে লেখালেখির ওপর দায় চাপানো হচ্ছে? পুলিশ ওই সাজু সম্পর্কে খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে। মদের আড্ডায় বাকি যারা ছিলেন তাদের সম্পর্কেও খুঁজছে গোয়েন্দারা।
এ দিকে, নীলাদ্রীর পরিবারের সদস্যরা স্পষ্টই বলে দিয়েছেন, আশা মনির সাথে নিলয়ের বিয়ের কোনো খবর তাদের কাছে নেই। তারা যে একত্রে বসবাস করতেন তাও পরিবারের জানা ছিল না। এ দিকে, নীলাদ্রী হত্যাকা-ের পরে আশা মনি মিডিয়ার সামনে এলেও এখন তিনি গা ঢাকা দিয়েছেন। মিডিয়ার সাথে তিনি কথা বলতে নারাজ। মামলার বাদি হলেও তিনি এখন এই হত্যাকা- নিয়ে কিছু বলছেন না।
খুনিরা কিভাবে ওই বাড়িতে প্রবেশ করলেন এবং কিভাবে নীলাদ্রীর ঘরে প্রবেশ করলেন, তা নিয়েও যথেষ্ট বিভ্রাট রয়েছে। আশা মনি দাবি করেছেন, দুর্বৃত্তরা বাসা ভাড়া নেয়ার কথা বলে ভেতরে প্রবেশ করে। প্রশ্ন জেগেছে বাসা ভাড়া দেয়ার চুক্তি হবে বাড়িওয়ালার সাথে সেখানে আশা মনি কেন?
এ দিকে, গতকাল আশা মনি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়েছিলেন। গোয়েন্দারা তার সাথে কথা বলেছেন। একটি সূত্র জানিয়েছে তিনি গোয়েন্দাদের নজরদারিতে আছেন।

https://youtu.be/XetkWxgc5kA