নেপালে আবারো ভূমিকম্প
ভূমিকম্পে আবারো কেঁপে উঠেছে নেপাল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নতুন করে এই কম্পন অনুভূত হয়। গত এপ্রিলে নেপালে ভূমিকম্পে সাড়ে আট হাজার মানুষ নিহত হওয়ার পর এই কম্পন অনুভূত হলো। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডুর উপত্যকায় এই কম্পন অনুভূত হয়। সকাল ১০ ৪৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়ভ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩ মাত্রার। সোমবারও নেপালে ৪ দশমিক ৯ মাত্রার কম্পন অনুভূত হয়। এটা গত ২৫ এপ্রিলের ভূমিকম্পেরই আফটার শক বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গতকাল আফগানিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ভারত ও পাকিস্তানেও এর প্রভাব পড়ে। ভারতের দিল্লি ও শ্রীনগরের মানুষ ভূমিকম্প টের পায়। নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর এপ্রিল থেকে এই পর্যন্ত ৩৭৫টির মতো আফটারশক অনুভূত হয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, নেপাল ও ভারতে একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। কেননা, নেপালের ভূমিকম্পটি ভূগর্ভের সব শক্তি বের করতে পারেনি, যা হিমালয়ের চ্যুতির নিচে অবস্থিত।











