বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএসের লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি

news-image

পঁয়ত্রিশতম বিসিএসের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছে।গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স বিষয়ের লিখিত পরীক্ষায় প্রার্থীরা ক্যালকুলেটর নিতে পারবেন। এর বাইরে ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলোতে প্রার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হলেও অন্য সব বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকবে। গত ২৬ জুলাই ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করে পিএসসি জানিয়েছিল, প্রার্থীদের কাছে ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।


ওই বিজ্ঞপ্তি সংশোধন করে কয়েকটি বিষয়ে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিল কমিশন। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায়ও ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ রয়েছে। আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে। ১ হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গতবছর ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর চলতি বছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন; যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ। ওই পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার ৩৯১ জন প্রার্থীই এবার লিখিত পরীক্ষা দেবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা