,

শিশুদের জন্য মেসির দান

news-image

আর্জেন্টিনার দরিদ্র শিশুদের সহায়তা করতে অর্থসংগ্রহ করছে ইউনিসেফ। 'শিশুদের প্রয়োজনে' শিরোনামের একটি অনুষ্ঠানের মাধ্যমে অর্থসংগ্রহের সহায়তায় আছে দেশটির টিভি চ্যানেল থারটিন। অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ স্ক্রিনে দেখা দিলেন লিওনেল মেসি।
 
ঘোষণা দিলেন স্বদেশের গরিব শিশুদের সাহায্যার্থে ইউনিসেফের ফান্ডে সাড়ে ৪৫ লাখ আর্জেন্টাইন পেসো দিচ্ছে তার গড়া মেসি ফাউন্ডেশন। ডলারের হিসাবে যার পরিমাণ চার লাখ ৮৭ হাজারের বেশি। অনেকটা আচমকাই ভিডিও লিংকের মাধ্যমে টিভিতে এ ঘোষণা দিয়ে মেসি অভিনন্দন জানান ইউনিসেফকেও। আর্জেন্টিনার লুনা পার্কে আয়োজিত অনুষ্ঠানটিতে মেসি বলেন, 'এই ভিডিওর মাধ্যমে ইউনিসেফের সবার সঙ্গে যোগ দিতে পেরে আমি আনন্দিত।'
 
পরে আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেসি ফাউন্ডেশনের পক্ষ থেকে তার স্বাক্ষর করা চেক উন্মোচন করেন সাম্প্রতিক সময়ে নিজ দেশে সমালোচিত ২৮ বছর বয়সী এ সুপারস্টার। এক বছরের ব্যবধানে বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালে গিয়ে শিরোপা হাতছাড়া হওয়ায় অনেক আর্জেন্টাইনই দায়ী করেন মেসিকে। পরিস্থিতি এতটাই বেগতিক যে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ জেরার্ড মার্টিনো ক'দিন আগে বলেই ফেলেন, 'মেসির জায়গায় আমি হলে জাতীয় দলের হয়ে খেলাটাই ছেড়ে দিতাম।' যদিও মেসির এমন কোনো মনোভাব নেই বলে জানান মার্টিনো। গত সপ্তাহে গাম্পার কাপে রোমার এক ডিফেন্ডারকে স্বভাববিরুদ্ধ ঢুঁশ দিয়ে আলোচনার জন্ম দেওয়া মেসি এক সপ্তাহ পর সামনে এলেন দান করার মাধ্যমে।
 
শিশুদের জন্য মেসির এগিয়ে আসার উদাহরণ অবশ্য এটিই প্রথম নয়। ক্যারিয়ারের শুরুর দিকে, ২০০৭ সালে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করতে গড়ে তোলেন চ্যারিটি সংগঠন মেসি ফাউন্ডেশন। ২০১০ সালে শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেন ইউনিসেফের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে