ইরানের চেয়ে আরবদেশগুলোর সামরিক ব্যয় আট গুণ বেশি’

news-image

রোববার মার্কিন টেলিভশন চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের চেয়ে আরব প্রতিবেশী দেশগুলোর সম্মিলিত সামরিক ব্যয় অন্তত আট গুণ বেশি। তিনি বলেন, এসব দেশের সামরিক ব্যয় বেশি হলেও কৌশলগত দিক থেকে তারা ইরানের মতো ততটা কার্যকরী নয়। ২০১৪ সালে  সৌদি আরব শুধুমাত্র আমেরিকা ও চীন থেকে ৮০ বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র ও সরঞ্জাম কিনেছে। এছাড়া, গত বছর সৌদি আরব, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাত সামরিক খাতে ১১০ বিলিয়ন কোটি ডলার ব্যয় করেছে যা ২০১২ সালের সামরিক ব্যয়ের চেয়ে শতকরা ৪৪ ভাগ বেশি। ২০১৪ সালে সমস্ত পশ্চিম ইউরোপ সামরিক সরঞ্জমাদির পেছনে যে ব্যয় করেছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত শুধুমাত্র আমেরিকা থেকে তার চেয়ে বেশি অর্থের সামরিক সরঞ্জাম কিনেছে।

আর্ন্তজাতিক সামরিক পরামর্শক প্রতিষ্ঠান আইএইচএস জেন্স অ্যারোস্পেস এবং ডিফেন্স এন্ড সিকিউরিটির তথ্য অনুসারে এই রাষ্ট্রগুলো আগামী দিনগুলোতে তাদের সামরিক ব্যয় আরো বাড়াবে।  সূত্র : প্রেসটিভি

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান