বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ’

news-image

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সোমবার কাকরাইলের দলীয় কার্যালয়ে দলের অঙ্গ- সহযোগী সংগঠনের যৌথ সভায় এ মন্তব্য করেন।

বাবলু বলেন, দেশব্যাপী চলমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। দেশে আজ মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হচ্ছে। সামান্য ঘটনায় নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। একটি সভ্য দেশে যা কাম্য নয়। সরকারকে আজ কঠোর পদক্ষেপ নিতে হবে কিন্তুু তারা আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে।

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আগামী ১৮ আগষ্ট  ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শেখ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, সিনিয়র যুগ্ম- মহাসচিব এডভোকেট মো: রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম- মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু, যুগ্ম- মহাসচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ম- মহাসচিব গোলাম মো: রাজু, সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম রুবেল, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম- দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে