বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ জেএমবি’র ১০ বছর করে কারাদণ্ড

news-image

২০০৫ সালে ১৭ আগস্ট গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১৭ সদস্যের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

বিস্ফোরক দ্রব্য আইনে  আসামিদের ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

দণ্ড পাওয়া আসামিরা হলেন, রোকনুজ্জামান ওরফে রোকন, মামুনুর রশিদ ওরফে মামুন, আরিফুর রহমান আরিফ ওরফে হাসিব ওরফে আকাশ, নিজাম উদ্দিন ওরফে রেজা, আসাদ ওরফে জাহাঙ্গীর, দুরুল হুদা ওরফে হাসান, মাহবুবুল আলম ওরফে মাহবুব, জহিরুল ইসলাম ওরফে জহির, আদম, কাওছার, রাসেল, আবদুল কাফি, এমএ সিদ্দিক বাবলু, ওমর ফারুক, রানা ওরফে আব্দুস সাত্তার, মাসুম ওরফে আব্দুর রউফ এবং রায়হান ওরফে ওবায়েদ। দণ্ডিতদের মধ্যে প্রথম ১০ জন কারাগারে এবং অপর সাতজন পলাতক রয়েছেন।  অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

২০০৫ সালে ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়েও বোমা হামলা চালায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। 

ওই ঘটনায় ২০১২ সালের ২ ফেব্রুয়ারি গাজীপুরের আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে ২০১২ সালে দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় মামলাটি। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা