,

চেন্নাইয়ের হাসপাতালে দক্ষিণ আফ্রিকার ১০ ক্রিকেটার

news-image

কুইন্টন ডি ককসহ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ১০ জন ক্রিকেটার পেটের সমস্যা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘খাদ্যে বিষক্রিয়া’র জন্যই তাদের এই সমস্যা হয়েছে। এমনটাই জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সিএসএ এক বিবৃতিতে জানিয়েছে, গত শনিবার রাতের খাবার খেয়ে ডি ককসহ স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ বোধ করেন। অসুস্থতা নিয়েই তারা পরদিন ভারতের বিপক্ষে মাঠে নামেন। রেজা হেন্ডরিকস, কায়া জন্ডো ও এমথোকোজিসি সেজি ম্যাচ খেলার জন্য ফিট ছিলেন না। তবে বদলি খেলোয়াড় সংকটে তিনজনই মাঠে নামতে বাধ্য হন। কিন্তু ম্যাচের পরই তাদের হাসপাতালে ছুটে যেতে হয়। একই অবস্থা ডি ককের ক্ষেত্রেও, ম্যাচ শেষে তিনিও হাসপাতালে ভর্তি হন। আগেই হাসপাতালে ভর্তি হন আরো ৬ ক্রিকেটার। এ দিকে ত্রিদেশীয় এই সিরিজে সোমবার অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার খেলার কথা ছিল। ম্যাচটা সোমবারের পরিবর্তে মঙ্গলবার হবে। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত। পূর্ব সূচি অনুযায়ী, সোমবার ভারতের কোনো ম্যাচ ছিল না। কিন্তু এখন দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের ১৬ ক্রিকেটারের ১০ জনই হাসপাতালে। ফলে সিরিজের সূচিতে রদবদল করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ