,

সৌরভের হ্যাটট্রিকে জয়ে শুরু ভারতের

news-image

সৌরভ মেহেরের হ্যাটট্রিকে ৫-০ গোলের দাপুটে জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

রোববার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব- ১৬ সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে কোনো প্রতিরোধ গড়তে পারেনি শ্রীলংকা। ম্যাচে বাকি দু’গোলের একটি ছিল আÍঘাতী। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন লংকান অধিনায়ক আফরান। ভারতের পক্ষে অপর গোলটি করেন শাজাহান। দলের ম্যাচ-পূর্ব প্রতিক্রিয়ারই প্রতিফলন হয় মাঠের খেলায়। আগের দিন সংবাদ সম্মেলন শ্রীলংকা দলের কোচ মোহাম্মদ রুমী বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক দলের গ্র“পে থাকায় গ্র“পপর্ব পেরুনোটা চ্যালেঞ্জ বলেছিলেন। যা হাড়ে হাড়ে টের পেলেন ম্যাচে। অন্যদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছিলেন ভারতের সহকারী কোচ ফার্নান্দেজ। ম্যাচের আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় অর্থমন্ত্রী বলেন, ফুটবল খেলার জনপ্রিয়তা রয়েছে। এ খেলা নিয়ে শহরে উন্মাদনা না থাকলেও গ্রামে-গঞ্জে এখানও জনপ্রিয়তার শীর্ষে ফুটবল। ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলে অনেক দর্শক স্টেডিয়ামে আসেন। তিনি ফুটবল খেলার কথা স্মৃতিচারণ করে বলেন, আমি কখনও ফুটবল খেলোয়াড় ছিলাম না। তবে আনুমানিক ৭০ বছর আগে সিলেট মেডিকেল কলেজ মাঠে আমি ফুটবল খেলতাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান বাফুফের সহ-সভাপতি বাদল রায়, বাফুফের নির্বাহী সদস্য সত্যজিত দাস রূপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদাক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ