,

ফেসবুকে নাসা, এফবিআইকে পেছনে ফেলেছে ইন্ডিয়ান আর্মি

news-image

বিদেশের জনপ্রিয় সব সংস্থাকে পিছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এল ভারতীয় সেনা। ফেসবুকে সবথেকে বেশি আলোচিত বিষয় হিসেবে নাম উঠে এসেছে ভারতীয় সেনার। পিছনে ফেলে দিয়েছে সিআইএ, এফবিআই, নাসা'র মত সংস্থাকে।
ইন্ডিয়ান আর্মির ফেসবুক পেজই আলোচনার শীর্ষে। টকিং এবাউট PTAT-এর তালিকায় শীর্ষে নাম এই পেজের। আর্মি সূত্রে জানানো হয়েছে, 'এটা তাদের কাছে খুবই আনন্দের। যে পেজ নিয়ে ফেসবুকে মানুষ বেশি কথা বলেন, সেই পেজই এই তালিকায় জায়গা করে নেয়। শুধুমাত্র ফেসবুক পেজই নয়, ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট প্রতি সপ্তাহে ২৫ লক্ষ 'হিটস' পায়। ২০১৩-র ১ জুন প্রথম ফেসবুক পেজ খোলে ভারতীয় সেনা। এখনও পর্যন্ত মোট 'লাইক'-এর সংখ্যা ২.৯ মিলিয়ন।
প্রসঙ্গত, ফেসবুক পেজ নিয়েও যুদ্ধ রয়েছে ভারত-পাকিস্তানের। দু'দেশ দু'দেশের ফেসবুক 'জিও লোকেশন' পেজ ব্লক করে দিয়েছে। অর্থাৎ পাকিস্তানের কোনও মানুষ ভারতীয় সেনার ফেসবুক পেজ খুলতে পারবে না। ট্যুইটারে ভারতীয় সেনার ৪৪৭ হাজার ফলোয়ার রয়েছে। সোশ্যাল মিডিয়াকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় বলেই জানিয়েছে ভারতীয় সেনা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর