,

শিশু তপনের সাহসীকতা!

news-image

স্টাফ রিপোর্টার সরাইল :  শিশু তপন মিয়া। পিতা শাহজাহান মিয়া। বয়স মাত্র ৮ বছর। বাড়ি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইলের কুট্রাপাড়ায়। কোন অস্ত্র সস্ত্র ছাড়াই একা ৭ ফুট লম্বা একটি বিষধর গোখরো সাপ মেরে তাক লাগিয়ে দিয়েছে মানুষকে। তার এ অসম সাহসীতায় আশ্চর্য ও মুগ্ধ হয়েছেন পথচারিরা। হাজারো বাহবা পেয়েছে তপন। শিশু তপন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১১টা। প্রচন্ড গরম। বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে আসে তপন। কিছুক্ষণ হাঁটা হাটির পর পাশের খালি মাঠে নেমে পড়ে। মাঠে ঘুরতে থাকে। হালকা বাতাস অনেকটা স্বস্থ্যি বোধ করে সে। এক জমির পর আরেক জমির আইল দিয়ে হাঁটছে। হঠাৎ একটি বড় সাপ দেখে থমকে দাঁড়ায় শিশুটি। পানির পাশের শুকনো জায়গায় বসে আছে সাপটি। এটি বিষধর গোখরো। আঞ্চলিক ভাষায় বলে ফানক সাপ। অত্যন্ত রাগী। এ সাপ ছোবল দিলে মানুষ বাঁচে না। শিশু তপনের কাছে বিষয় গুলো ছিল অজানা। তপন সাহসের সাথে সাপটির দিকে এগিয়ে যায়। কাছে যাওয়ার পর সাপটি নড়েচড়ে তপনের দিকে তাকায়। পিছু হাটেনি তপন। খালি হাত। কি করবে ভাবছে। হাতের কাছে ছিল ঢেড়স গাছের ছোট চিকন একটি ডাল। সেটিই হাতে তুলে নিল তপন। সাপটি তখন আস্তে করে পানিতে গিয়ে মাথা উচিয়ে ফনা ধরে। তপন ও কম যায়নি। দ্রুত সাপটির কাছে গিয়ে তপন ওই লাঠিটি দিয়ে প্রথমে সাপের মাথায় কয়েকটি আঘাত করে। সাপটি ফনা তুলে তপনের দিকে আসার চেষ্টা করে। তপন ফের সাপটিকে আঘাত করলে দূর্বল হয়ে যায়। পরে সাপটির শরীরে এলো পাতাড়ি আঘাত করে মৃর্ত্যু নিশ্চিত করে। মৃত সাপটি নিয়ে বীরদর্পে কুট্রামোড়ে আসে তপন। একা শিশু তপন বিষধর গোখরো সাপটিকে মেরে ফেলেছে। এটা কেউই বিশ্বাস করতে পারছিল না। মূহুর্তের মধ্যে সাহসী শিশু তপনকে ও ৭ ফুট লম্বা সাপটিকে এক নজর দেখার জন্য উৎসুক লোকজন ভীড় জমায়। 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর