বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লগার হত্যা ঘটনায় জাতিসংঘের নিন্দা

news-image

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডকে আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে সংঘটিত বর্বর অপরাধ ও সহিষ্ণুতার ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়ে এ হত্যায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশী খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রাতে পাঠানো বিবৃতিতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস এ নিন্দা জানান।

বিবৃতিতে সব ব্লগারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে ও নিলয় হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে জাতিসংঘ।

রবার্ট ওয়াটকিনস বলেন, নাগরিকদের সুরক্ষায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড রোধে সমাজের সর্বস্তর থেকে জোর নিন্দা অব্যাহত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশকারী মানুষের প্রতি অসহিষ্ণুতা আপাতদৃষ্টিতে বেড়ে যাচ্ছে। এ রকম সতর্কতা এর আগেই বিবৃতির মাধ্যমে জাতিসংঘ বলেছিল।

 

উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুমার নামাজের আজানের কিছুক্ষণ পর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে বাসায় ঢুকে নিলয় নীলকে (৪০) হত্যা করে দুর্বৃত্তরা। নিলয় নীল গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ফেসবুক ও ব্লগে নিলয় নীল নামে লেখালেখি করতেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা