,

সরাইল সাংস্কৃতিক ফোরামের উদ্যেগে কর্মশালা অনুষ্ঠিত

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইলে শুক্রবার দিন ব্যাপী সাংস্কৃতিক বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দাঙ্গা মুক্ত সরাইল চাই, নতুন সরাইল গড়তে চাই’  শীর্ষক এ কর্মশালার আয়োজন করে সরাইল সাংস্কৃতিক ফোরাম। ঠাকুর মেজবাহ উদ্দিন মিজানের সঞ্চালনায় মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। সভায় স্বাগত বক্তব্য রাখেন ঠাকুর জিয়া উদ্দিন আহমেদ। বিষয় ভিত্তিক মূল আলোচনা করেন- প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সঞ্জিব কুমার দেবনাথ ও আবদুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অধ্যাপক মানবর্দ্ধন পাল, কবি ওয়াহেদ রহমান, জহিরুল ইসলাম স্বপন, বদর উদ্দিন, মাহবুব খান বাবুল হক, দেওয়ান রওশন আরা, দেবদাশ শিংহ রায়, প্রমুখ। বক্তারা সাংস্কৃতিক ফোরামের অতীতের বিভিন্ন গঠন মূলক কর্মকান্ডের প্রশংসা কওে সরাইলের সকল অপসংস্কৃতি রোধ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি বলেন, আদিম বর্বর যুগ থেকে সভ্যতার ক্রমবিকাশ ঘটিয়ে সমাজ ও দেশকে আজ এ জায়গায় পৌঁছে দিয়েছে সংস্কৃতি কর্মীরা। শুধু দাঙ্গা নয়, আমাদের সমাজে আধুনিক সভ্যতার ছোঁয়ায় প্রবেশ করা সকল অপসংস্কৃতির বিরোদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। এ জন্য সরাইল সাংস্কৃতিক ফোরামের সকল কর্মকান্ডে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।  

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ