শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ধর্ষণের অভিযোগ উঠেছে বিজিবি সদস্যের বিরুদ্ধে

news-image

এবার বিজিবি সদস্যর বিরুদ্ধে কিশোরী ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি মানিকগঞ্জের সাটুরিয়া থানার রাজৈর গ্রামে।
প্রেমের সম্পর্ক করে দীর্ঘদিন ধরে ধর্ষণের পরে অন্ত:স্বত্তা হয়ে পড়লে তার গর্ভপাতও ঘটান ওই বিজিবি সদস্য। পরে তাকে বিয়ে না করায় ওই কিশোরী বাধ্য হয়েই এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। বিজিবির সদস্য আইয়ুব আলী, তার বাবা মোকছেদ আলী (৫০), মা আছিয়া বেগম (৪৫) ও ভাই মামুন হোসেনের (১৬) বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে মেয়েটির পরিবার। লিখিত অভিযোগ পেয়ে সাটুরিয়া থানা তদন্ত শুরু করেছে।
জানাগেছে, মেয়েটির সঙ্গে প্রতিবেশী আইয়ুবের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন আইয়ুব। দেড় বছর আগে আইযুব বিজিবিতে চাকরি পান। মেয়ের সঙ্গে আইয়ুবের প্রেমের সম্পর্ক জেনে তারা (মেয়ের পরিবার) সেটি মেনেও নেন। এ কারণে আইয়ুবের চাকরির সময় পালের গরু বিক্রি করে ৫০ হাজার টাকা দেন তারা।
বর্তমানে আইয়ুব রাঙামাটি ব্যাটেলিয়ান সেক্টরের ২০২ এ কর্মরত রয়েছেন। চাকরিতে গিয়েও যোগাযোগ অব্যাহত রাখেন তিনি। ছুটিতে বাড়ি এসে দুজনে অন্তরঙ্গ সময় কাটান। তাদের প্রেমের এই ঘটনা এলাকার সবার মুখে মুখে। দুজনকে এলাকা দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর ঘাটে ও বিভিন্নস্থানে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখেছেন প্রতিবেশীরা। এরই মধ্যে মাস তিনেক আগে মেয়েটি অন্তঃস্বত্তা হলে আইয়ুবই গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে ট্যাবলেট এনে খাইয়ে গর্ভপাত করান।
মেয়েটির মা ও মামা জানান, কিছুদিন আগে স্বজনেরা অন্যত্র বিয়ে ঠিক করেছেন আইয়ুবের। আইয়ুব এই বিয়েতে রাজি নন। এ কারণে মেয়েটিতে ফোন করে বলে ছুটিতে তিনি বাড়ি আসছেন। গত বুধবার বিয়ের দাবিতে মেয়েটিকে তাদের বাড়ি উঠতে বলেন আইয়ুব। মেয়েটি ওইদিন এশার নামাজের পর আইয়ুবের বাড়িতে গিয়ে উঠেন।
এ সময় মেয়েটিকে আইয়ুবের বাবা-মা ও ভাই মারধর করে গোড়ার (গরুর খাবারের জায়গা) সঙ্গে বেঁধে রাখেন। প্রতিবেশীদের মাধ্যমে এ খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে নয়টার দিকে আয়নাল মেম্বর, সাবেক মেম্বার আব্দুল আজিজ ও চকিদার হারুণ ঘটনাস্থলে যান। তাদের কাছে ঘটনা খুলে বলেন মেয়েটি। রাত তিনটার দিকে পুলিশ গিয়ে মেয়েটি আইয়ুবের বাড়ি থেকে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মেয়েটিকে তার মায়ের জিম্মায় দেয়। এরপর নিরাপত্তার কথা ভেবে মেয়েটিকে বাড়িতে না রেখে নানার বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তার মা ও মামা।
স্থানীয় বরাইদ ইউনিয়নের ওয়ার্ড সদস্য আয়নাল হোসেন জানান, চকিদারকে সঙ্গে নিয়ে নিয়ে আইয়ুবের বাড়ি গিয়ে মেয়েটিকে গোড়ায় বাঁধা দেখতে পাই। তার কাছ থেকে মারধরের কথা শুনে বারান্দায় নিয়ে বসিয়ে রাখেন তাকে। এরপর স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয় বলেও জানান তিনি।
সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, পুলিশ মেয়েটিকে উদ্ধার করে মায়ের জিম্মায় দিয়েছে। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও মারধরের অভিযোগ এনে মেয়েটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। মেয়েটির সঙ্গে আইয়ুবের প্রেমের সম্পর্কের সতত্যা পাওয়া গেছে। ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।