,

এক সেশনেই গুটিয়ে যাওয়ার লজ্জায় অস্টেলিয়া (ভিডিও)

news-image

ট্রেন্ট ব্রিজে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে স্টুয়ার্ট ব্রডের বিধ্বংসী বোলিংয়ে ৬০ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। খবর : চ্যানেল ২৪।
যা কিনা ৬৭ বছরের ইতিহাসে ইংলিশদের বিপক্ষে সর্বনিম্ন সংগ্রহ অজিদের। ১৫ রানে ৮ উইকেট নিয়েছেন ব্রড। জবাবে প্রথম দিন শেষে জো রুটের সেঞ্চুরিতে ২১৪ রানের লিড নিয়েছে ইংলিশরা। ৪ উইকেটে ২৭৪ রান নিয়ে ২য় দিন শুরু করবে স্বাগতিকরা।
বিধ্বস্ত-বিমর্ষ-বিবর্ণ। মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার নানা উত্থান পতনের স্বাক্ষী ক্লার্ক এমন বিপর্যয় আগে দেখেছেন কখনো? সে বিতর্কে পক্ষ-বিপক্ষে থাকলেও, ট্রেন্ট ব্রিজে ব্রডের কীর্তি তর্কাতীত।
কেন সত্যিকার ক্রিকেটের বিজ্ঞাপন টেস্ট আর অ্যাশেজই বা কেন সবচাইতে আলাদা, তার উত্তর দিয়েছে ট্রেন্ট ব্রিজের ২২ গজ। অজি ইনিংসে ধ্বংস লীলায় মেতে ওঠা শিল্পী স্টুয়ার্ট ব্রড। সাড়ে আঠারো ওভারে অলআউট সফরকারীরা, ন-ওভার তিন বলে ১৫ রান খরচায় ৮ উইকেট নিয়ে তান্ডব চালালেন ব্রড। কিংবদন্তী জিম লেকার আর আর্থার মেইলি-র পর অ্যাশেজে সেরা বোলিং ফিগার নিজের করে নিলেন ২৯ বছর বয়সী পেসার।
পেস আর সুইংয়ে কথা শুনিয়েছেন বলকে। আর তাতে সিøপে তালুবন্দী একের পর এক ব্যাটসম্যান। অজিদের ৬০ রানের ইনিংসে সর্বোচ্চ ১৪ এসেছে অতিরিক্ত থেকে। দু অঙ্ক ছুয়েছেন দু-ব্যাটসম্যান আর শূন্যে ফিরেছেন রজার্স-ওয়ার্নার ও মার্শ। তাতেই অ্যাশেজে নিজেদের ষষ্ঠ সর্বনিম্ন স্কোরের লজ্জায় ক্লার্কের দল। ১৯৪৮ এর পর যা সর্বনিম্ন।
অনেক রেকর্ডের স্বাক্ষী ট্রেন্ট ব্রিজ। টেস্ট ইতিহাসে প্রথমবার প্রথম ২৫ বলে ৫ উইকেট হারালো কোনো দল। ক্যারিয়ারের ৮৩তম টেস্টে পঞ্চম ইংলিশ বোলার হিসেবে ৩০০ উইকেট ক্লাবে ঢুকে গেলেন স্টুয়ার্ট ব্রড।

https://youtu.be/0s1eYQVXIr8

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে