বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব মহাসড়কের পরিবর্তে এখন শুধু ২২টি মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ

news-image

অবশেষে মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ থেকে পিছু হটলো সরকার। দেশের সব মহাসড়কের পরিবর্তে এখন শুধু ২২টি মহাসড়কের তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে সারাদেশে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, অটো টেম্পো এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে এই সিদ্ধন্তের কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশের আড়াই লাখ কিলোমিটার জাতীয়, আঞ্চলিক, জেলা ও গ্রামীণ সড়ক রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সড়ক-মহাসড়কের পরিমাণ ২১ হাজার কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়কে প্রায় তিন হাজার কিলোমিটার। দুর্ঘটনারোধ এবং শৃক্সখলা রক্ষায় সরকার ২২টি জাতীয় মহাসড়কে সিএনজি অটোরিকশা চালনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, সিএনজি অটোরিকশাসমূহ গ্যাসচালিত। অনেকক্ষেত্রে দেখা যায় সিএনজি স্টেশনগুলো মহাসড়কের পাশে অবস্থিত। এটি বিবেচনার করে প্রতিদিন ভোর ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত সিএনজিতে গ্যাস নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
যেসব সড়কগুলো অটোরিকশা বন্ধ থাকবে  সেগুলো হলো-
এন-১-কাচপুর সেতু থেকে মদনপুর-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-রামু (কক্সবাজার),
এন ২-কাচপুর সেতু-ঢাকা-ভেলানগর (নরসিংদী)-ভৈরব-সরাইল-মাধবপুর-মিরপুর-শেরপুর-সিলেট বাইপাস,
এন ৩-জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস পয়েন্ট,
এন ৪-জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-জামালপুর,
এন ৫-আমিনবাজার সেতু ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া ঘাট-খয়ের চর ঘাট-কাশিনাথপুর-হাটিকুমরুল-
বগুড়া বাইপাস-রংপুর বাইপাস-সৈয়দপুর বাইপাস-দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও-পঞ্চগড়-বাংলাবান্ধা,
এন ৬-কাশিনাথপুর (পাবনা)-পাবনা বাইপাস-দাশুরিয়া-নাটোর বাইপাস-রাজশাহী বাইপাস-নবাবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদিঘী স্থল বন্দর,
এন ৭-দৌলতদিয়া-ফরিদপুর (রাজবাড়ি মোড়)-মাগুরা-ঝিনাইদহ বাইপাস-যশোর বাইপাস-খুলনা সিটি বাইপাস-মংলা,
এন ৮- তেগোরিয়া মোড় (ঢাকা)-মাওয়া-কাওরাকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী,
এন ১০২-ময়নামতি (কুমিল্লা)-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস-সরাইল,
এন ১০৫-মদনপুর-ভুলতা-মীরের বাজার-বোগড়া-কড্ডা (ঢাকা বাইপাস),
এন ৪০৫-এলেঙ্গা-নলকা-হাটিকুমরুল,
এন ৫০২-বগুড়া-নাটোর,
এন ৫০৬-রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম
এন ৫০৭-হাটিকুমরুল-বনপাড়া
এন ৫০৯-বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী,
এন ৫৪০—নবীনগর-ইপিজেড-চন্দ্রা,
এন ৭০২-যশোর-মাগুরা,
এন ৭০৪-ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশোরিয়া,
এন ৭০৬-চাঁষড়া মোড় (যশোর)-বেনাপোল,
এন ৮০৪ ও ৮০৮-ভাঙ্গা-ফরিদপুর বাইপাস-রাজবাড়ি মোড়,
এন ৮০৫-ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লার হাট-ফকির হাট-নোয়াপাড়া ও
এন ৮০৬-ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা