,

সেনা হেলিকপ্টার বিধ্বস্ত আফগানিস্তানে, নিহত ১৭

news-image

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় বিমান বাহিনীর ১২ সদস্য ও ৫ ক্রুসহ ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বিমান বাহিনীর একজন ইউনিট কমান্ডারও ছিলেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে কট্টরপন্থী সংগঠন তালেবান সেনা হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিতের দাবি করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। প্রাদেশিক পুলিশ প্রধান মিরওয়াইস নূরজাই বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত পরিচালিত হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়েছে বলে মনে প্রতীয়মান। তবে এ ব্যাপারে বিশদ কোন তথ্য জানায়নি মন্ত্রণালয়। জাবুল প্রদেশের রাজধানী ক্বালাত ও শিনকে শহরতলির মধ্য দিয়ে ওড়ার সময় দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে, সামরিক ও আধা-সামরিক ইউনিটকে টার্গেট করেই হামলাটি চালানো হয়। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর