বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ মানুষের হাতে প্রযুক্তি পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি কখনও থেমে থাকার জন্য আসে না। এজন্য বর্তমান বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে হলে প্রত্যেককে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। পল্লী অঞ্চলসহ সাধারণ মানুষ যাতে সহজে প্রযুক্তি সুবিধা লাভ করতে পারে সে জন্য সংশ্লিষ্টদের আরও উদ্যোগ হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি গতকাল ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রী বৈশ্বিক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশকে এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে সব ধরনের সরকারি সেবার সুফল পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাঁচবছর আগে ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল লক্ষ্য নিয়ে টাস্কফোর্স গঠিত হয়। এ লক্ষ্যে সরকার অনেক দূর এগিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্যপ্রযুক্তি সচিব শ্যামসুন্দর শিকদার অনুষ্ঠানে বিভিন্ন খাতে তথ্যপ্রযুক্তির অগ্রগতির কার্যক্রম তুলে ধরেন। প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির ব্যবহারে দেশের ব্যাপক অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি দুর্নীতি অনেক কমিয়েছে এবং জনগণের জীবনযাত্রা সহজ করতে ব্যয় ও সময়ের সাশ্রয় করেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা