,

বিএনপি নেতা মোকাদ্দেস আলীকে বরখাস্ত

news-image

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. এম মোকাদ্দেস আলীকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ৬টি মামলার চার্জশিটভুক্ত আসামি হয়ে দীর্ঘদিন পলাতক থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়র-২ সেলিম আহম্মেদকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌঁছেছে।  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন এ সংক্রান্ত ফ্যাক্সবার্তা প্রাপ্তির কথা স্বীকার করেছেন। 



ওই পত্রে বলা হয়েছে, ২০১০ সালের ১১ই অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মূলিবাড়িতে বেগম খালেদা জিয়ার ছাত্র সমাবেশস্থলে ট্রেন পোড়ানো মামলাসহ ৬টি মামলার দাখিলীয় অভিযোগ বিজ্ঞ আদালত কর্তৃক গৃহিত হওয়ায় মেয়র মোকাদ্দেছ আলী পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ পৌরসভা তথা জনস্বার্থে পরিপন্থি এবং প্রশাসনিক দৃষ্টিতে সমচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে। যে কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩১ (১) এর বিধান অনুযায়ী তাকে মেয়র পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আগামী ৩দিনের মধ্যে প্যানেল মেয়র-২ এর নিকট সিরাজগঞ্জ পৌর মেয়রের দায়িত্ব ভার হস্তান্তরের অনুরোধ করা হয়েছে। প্যানেল মেয়র-২ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও প্রচলিত আর্থিক বিধি বিধান অনুসরণপুর্বক পৌরসভার দৈনন্দিন কার্যক্রমসহ আর্থিক দায়িত্ব পালন করবেন বলে ওই পত্রে নির্দেশনা দেয়া হয়েছে। 

বরখাস্তের পত্র প্রাপ্তির কথা স্বীকার করে মেয়র এড. মোকাদ্দেস আলী জানান, সিরাজগঞ্জ পৌরবাসী তাকে বিপুল ভোটে পৌরসভার মেয়র নির্বাচিত করেছিল। পৌরসভার কার্যক্রম যথাযথভাবে পালন করা সত্বেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় ক্ষমতার অপব্যহার করে অন্যায় ও অনৈতিকভাবে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ